Facebook আর Instagram-এ যাঁরা বিক্রি করেন, তাঁদের জন্য
রাত 1টায় কেউ “দাম কত?” লিখলে Axiora Sell আপনার পণ্যের তালিকা দেখে বাংলায় উত্তর দেয়। কাস্টমার নিতে চাইলে ঠিকানা আর ফোন নিয়ে অর্ডারটা লিখে রাখে। সকালে উঠে আপনি দেখে নেন, পার্সেল পাঠান।
প্রথম 10টা দোকানের জন্য এখন বিনা পয়সায়। Page যুক্ত করা থেকে চালু করা পর্যন্ত আমরা পাশে বসে করে দিই।
রহিম উদ্দিন
5 মিনিট আগেtissue 2ta nibo. 01712...
অর্ডারের অনুরোধসুমি আক্তার
12 মিনিট আগেলেডিস ঘড়ির দাম কত?
করিম হোসেন
1 ঘণ্টা আগেBag ar ekta laptop nibo
আপনাকে লাগবেAI উত্তর দিচ্ছে
tissue 2ta nibo. 01712345678, House 12, Road 4, Mirpur 10, Dhaka
ঠিক আছে, আপনার অর্ডারটা এরকম:
2টা tissue — 260 টাকা
ক্যাশ অন ডেলিভারি
সব ঠিক থাকলে “হ্যাঁ” লিখুন।
অর্ডারের সারাংশ
এটা Inbox। নাম আর সংখ্যাগুলো নমুনা, বাকিটা আসল অ্যাপের মতো।
একটা উদাহরণ। কাস্টমার লিখল রাত 11:40-এ।
AI ছাড়া
Axiora Sell থাকলে
উদাহরণের সময় আর দাম বানানো। AI কী পারে আর কী পারে না, নিচে খোলাখুলি লেখা আছে।
সব কাজ একজনের মাথায় থাকলে এই তিন জায়গায় সবচেয়ে বেশি ফসকায়।
AI বাংলা, ইংরেজি আর Banglish বোঝে। দাম আর স্টক বলে আপনার তালিকা দেখে। কোন সময়ে AI উত্তর দেবে আর কোন সময়ে আপনি, সেটা আপনিই ঠিক করেন।
দাম আর মোট টাকা আপনার তালিকা থেকে মিলিয়ে নেওয়া হয়, AI-র মুখের কথায় না। কাস্টমার সারাংশ দেখে “হ্যাঁ” না বলা পর্যন্ত অর্ডার হয় না।
ফোন নম্বর বানানো মনে হলে, ঠিকানা অসম্পূর্ণ হলে বা একই অর্ডার দুবার এলে পাশে হলুদ “যাচাই করুন” চিহ্ন আসে। ঝুঁকি মনে হলে আগে টাকা চাইতে পারেন।
নিচের চ্যাটের লেখাগুলো আসল উত্তর থেকে নেওয়া।
ধাপ 1
কাস্টমার “দাম কত?” বা “L সাইজ আছে?” লিখলে AI আপনার পণ্যের তালিকা দেখে উত্তর দেয়। বানান ভুল থাকলেও পণ্য চেনে। যেটা জানে না, সেটা বানিয়ে বলে না।
আপনার দোকান · Messenger
AI উত্তর দিচ্ছে
Tiuuse price koto
বানান ভুল (“Tiuuse”), তবু ঠিক পণ্য আর ঠিক দাম
ধাপ 2
পণ্য, সংখ্যা, ঠিকানা, ফোন আর মোট টাকা এক জায়গায় দেখায়। কাস্টমার “হ্যাঁ, কনফার্ম” চাপলে অর্ডার হয়। ঠিকানা বা সংখ্যা AI নিজে থেকে বসায় না, কাস্টমার যা লিখেছেন সেটাই থাকে।
আপনার দোকান · Messenger
AI উত্তর দিচ্ছে
2টা tissue — 260 টাকা
সব ঠিক থাকলে “হ্যাঁ” লিখুন, আমি কনফার্ম করে দিচ্ছি।
✅ হ্যাঁ, কনফার্ম
ধাপ 3
কোন চ্যাটে আপনাকে দরকার, কোন অর্ডার কনফার্ম করা বাকি, ড্যাশবোর্ডে ঢুকলেই দেখা যায়। AI কোথাও আটকে গেলে ফোনে খবর আসে।
আজ কী করবেন
AI কতটা তৈরি
66%
12টা ধাপের 8টা হয়েছে
পরের কাজ
ডেলিভারি চার্জ লিখুন
AI মাঝে মাঝে ভুল করে। আমরা এটা লুকাই না। যেখানে ভুল হলে আপনার টাকা যায়, সেখানে AI-র কথায় ভরসা করা হয় না, আপনার তালিকা দেখে মিলিয়ে নেওয়া হয়।
আমরা নিজেরা যা মেপেছি
89.6%
647 রকম পরিস্থিতিতে আসল AI-কে কাস্টমারের মতো প্রশ্ন করেছি (দাম, স্টক, মত বদল, ভুল বানান, অভিযোগ)। 89.6% বার পুরো ঠিক। বাকিগুলো কোথায় ভুল হয়েছে তা লিখে রেখেছি, একটা একটা করে ঠিক করছি।
দাম
AI ভুল দাম লিখলে বা এক পণ্যের দাম আরেকটার পাশে বসালে পাঠানোর আগেই তালিকা দেখে ঠিক করা হয়।
স্টক
শেষ হয়ে যাওয়া পণ্যকে AI “আছে” বললে সেটা আটকানো হয়। স্টক না থাকলে অর্ডার নেওয়া হয় না।
যা আপনি বেচেন না
কাস্টমার এমন কিছু চাইলে সারাংশে লেখা থাকে “অর্ডারে রাখিনি”। চুপ করে বাদ দেওয়া হয় না।
অজানা প্রশ্ন
উত্তর জানা না থাকলে AI বলে “আমাদের টিম জানাবে”, আর প্রশ্নটা আপনার কাছে আসে। একবার উত্তর লিখে দিলে পরের বার AI নিজেই বলে।
AI বন্ধ হয়ে গেলে
AI-র সেবায় সমস্যা হলে চ্যাটটা “আপনাকে লাগবে” হয়ে যায়, আর ফোনে খবর আসে।
ভুল উত্তর চোখে পড়লে
উত্তরের নিচের বোতামে চেপে ঠিকটা লিখে দিন। তারপর একই প্রশ্ন আবার করে মিলিয়ে নিন।
নতুন দোকানে AI বন্ধ থাকে। আগে আপনি নিজে কাস্টমার সেজে “AI পরীক্ষা”-য় কথা বলে দেখেন কী উত্তর দেয়, কোথায় ভুল করে। এই পরীক্ষায় কিছু সেভ হয় না, কাউকে পাঠানোও হয় না। ভরসা হলে একটা সুইচ চেপে চালু করেন।


চ্যাট
অর্ডার ও ডেলিভারি
দোকান চালানো
সবার জন্য বানাইনি। আগে জেনে নিন আপনার কাজে লাগবে কিনা।
আপনার জন্য, যদি
এখনো আপনার জন্য না, যদি
ফর্ম পূরণ বা লম্বা অপেক্ষা নেই। প্রথম 10টা দোকানের সাথে আমরা নিজে বসি।
আমি মাসুদ। Axiora Sell আমি নিজে বানাই, আর প্রথম দোকানগুলোর setup-এ আমি নিজেই বসি। এখানে কোনো call centre নেই। WhatsApp-এ লিখলে উত্তরটা আমার কাছ থেকেই আসে। AI কোথাও ভুল করলে সেটা সোজা আমার কাছে পৌঁছায়, আর আমি ঠিক করি।
Masud Abdullah Al
Axiora Sell
টাকা লাগে AI যে কয়টা অর্ডার নেয় তার ওপর। কয়টা উত্তর দিল তা গোনা হয় না। “AI অর্ডার” মানে যে অর্ডারে কাস্টমার চ্যাটে “হ্যাঁ” বলেছে আর AI সেটা তুলেছে। আপনি নিজে হাতে যে অর্ডার তোলেন, সেটা গোনা হয় না।
শুরুর অফার: প্রথম 50টা দোকান কেনার প্রথম 3 মাস নিচের বাড়তি সংখ্যায় অর্ডার পাবে। তারপর নিয়মিত সংখ্যা।
শুরু
৳999/ 30 দিন
মাসে 80টা AI অর্ডারশুরুর অফার
অফারের পরে মাসে 30টা
বাড়তি অর্ডার 40 টাকা করে
বাড়ন্ত
৳2,499/ 30 দিন
মাসে 200টা AI অর্ডারশুরুর অফার
অফারের পরে মাসে 80টা
বাড়তি অর্ডার 35 টাকা করে
প্রো
৳4,999/ 30 দিন
মাসে 400টা AI অর্ডারশুরুর অফার
অফারের পরে মাসে 180টা
বাড়তি অর্ডার 30 টাকা করে
সব প্যাকে থাকে: Messenger, Instagram (আর নতুন Business নম্বরে WhatsApp), Inbox, টিম, Steadfast-এ পাঠানো আর লেবেল, ফোনে খবর।
সেজন্যই দাম, স্টক আর অর্ডারের হিসাব AI-র হাতে ছাড়িনি। এগুলো আপনার তালিকা থেকে মিলিয়ে নেওয়া হয়। যা তালিকায় নেই, AI আন্দাজে বলে না, “টিম জানাবে” বলে আপনাকে জানায়। ভুল উত্তর চোখে পড়লে এক চাপে ঠিক করে দিতে পারেন।
না। নতুন দোকানে AI বন্ধ থাকে। আগে আপনি নিজে কাস্টমার সেজে “AI পরীক্ষা”-য় চেষ্টা করেন। ঠিক মনে হলে একটা সুইচে চালু করেন।
অনুমতি আপনি দেন Facebook-এর নিজের পাতায়। আপনার Facebook পাসওয়ার্ড আমাদের কাছে আসে না। Page-এর চাবি (token) এনক্রিপ্ট করে রাখা হয়। যখন খুশি Page আলাদা করে নিতে পারেন।
AI কাস্টমারকে আপনার নম্বর আর কত টাকা পাঠাতে হবে সেটা বলে। কাস্টমার TrxID দিলে আপনি নিজের অ্যাপে মিলিয়ে নেন। AI কখনো বলে না যে টাকা পেয়ে গেছি।
Page যুক্ত করা, কয়েকটা পণ্য তোলা আর ডেলিভারির নিয়ম লেখা, সব মিলিয়ে কয়েক ঘণ্টা। প্রথম 10টা দোকানে আমরা পাশে বসে করে দিই।
এখন কিছুই লাগে না। টাকা নেওয়া শুরুর অন্তত 30 দিন আগে জানাব।
31টা ছোট গাইড, বাংলা আর ইংরেজিতে। Page যুক্ত করা থেকে শুরু করে প্রতিটা কাজ ধাপে ধাপে লেখা।
আমরা আপনার সাথে বসে Page যুক্ত করব, পণ্য তুলব, AI পরীক্ষা করে চালু করে দেব। টাকা লাগবে না। বদলে একটা জিনিস চাই: কোথায় ভুল করল আর কী ভালো লাগল, সেটা আমাদের সোজাসুজি বলবেন।