শেখার কেন্দ্র/পণ্য ও অর্ডার

পণ্য যোগ করুন

AI শুধু এই তালিকা থেকেই দাম আর স্টক বলে। তাই পণ্য ঠিকঠাক তোলা সবচেয়ে জরুরি কাজ।

ভিডিও শিগগিরই আসছে

ধাপ 1: পণ্য পাতা খুলুন

মেনু থেকে “পণ্য” খুলে “পণ্য যোগ করুন” চাপুন।

ধাপ 2: নাম, দাম, স্টক দিন

এই তিনটা ছাড়া পণ্য সেভ হয় না।

  1. “পণ্যের নাম”: কাস্টমার যে নামে চেনে।
  2. “দাম ৳”: কমপক্ষে ৳1 হতে হবে।
  3. “স্টক”: হাতে কয়টা আছে।
  4. চাইলে “আগের দাম ৳” (ছাড় দেখাতে) আর “ক্যাটাগরি” দিন।

ধাপ 3: রং বা সাইজ থাকলে

“এই পণ্যের আলাদা অপশন আছে (রং, সাইজ, ওজন, মডেল…)” টিক দিন। সর্বোচ্চ 3 রকম অপশন দেওয়া যায়।

  1. “অপশনের নাম” লিখুন, বা “চটজলদি” থেকে রং, সাইজ বেছে নিন।
  2. প্রতিটা সারিতে মান (যেমন লাল, M) আর “স্টক” দিন।
  3. কোনো সারির দাম আলাদা হলে “আলাদা দাম” ঘরে লিখুন, নইলে ফাঁকা রাখুন।
  4. “আরেকটা সারি” চেপে বাকিগুলো যোগ করুন।

ধাপ 4: ছবি আর বিবরণ

“পণ্যের ছবি” দিন। মূল ছবি দেওয়ার পর আরও 8টা পর্যন্ত ছবি যোগ করা যায়। ছবি থাকলে “AI দিয়ে বিবরণ লিখুন” চেপে বিবরণ বানিয়ে নিতে পারেন, তারপর নিজে ঠিক করে নিন।

ধাপ 5: AI-কে সাহায্য করার তিনটা ঘর

এগুলো ঐচ্ছিক, কিন্তু উত্তর অনেক ভালো হয়।

  1. “পাইকারি দাম”: “প্রতি পিসের দাম” আর “কমপক্ষে কত পিস”। দুটোই দিতে হয়, দাম সাধারণ দামের কম হতে হবে।
  2. “কাস্টমার আরও যে নামে ডাকে”: কমা দিয়ে লিখুন (সর্বোচ্চ 8টা)।
  3. “AI-এর জন্য এই পণ্যের নোট”: যেমন “ধোয়ার পর রং ওঠে না” (সর্বোচ্চ 400 অক্ষর)।

ধাপ 6: সেভ করুন

“সক্রিয়” টিক থাকলে AI এই পণ্য বিক্রি করবে। “যোগ করুন” চাপুন।

ধাপ 7: একসাথে অনেক পণ্য

“CSV থেকে তুলুন” চেপে “নমুনা ফাইল নামান”, ফাইলটা ভরে “CSV ফাইল বেছে নিন” দিয়ে তুলুন। একবারে 2,000টা পর্যন্ত। Excel থেকে “CSV UTF-8” হিসেবে সেভ করুন, নইলে বাংলা ভেঙে যায়।

মনে রাখবেন

  • স্টক 0 হলে পণ্য নিজে বন্ধ হয়ে যায় আর AI আর বিক্রির কথা দেয় না। স্টক বাড়ালে আবার চালু হয়।
  • স্টক 1 থেকে 5 হলে “কম” চিহ্ন দেখায়।
  • পাইকারি, অন্য নাম আর AI-নোটের ঘর প্রথম পণ্য যোগ করার সময় দেখা না গেলে পণ্যটা সেভ করে “সম্পাদনা” চেপে আবার খুলুন।
  • CSV-তে একই নামের পণ্য আগে থেকে থাকলে সেটা বাদ পড়ে, বদলায় না।

আটকে গেছেন?

গাইডে না পেলে সোজা WhatsApp-এ লিখুন, আমরা হাতে ধরে দেখিয়ে দেব।

WhatsApp-এ লিখুন