শেখার কেন্দ্র/সংযোগ
Facebook Page যুক্ত করুন
এটা করলে কাস্টমারের Messenger মেসেজ Axiora Sell-এ আসে আর AI উত্তর দিতে পারে।
ভিডিও শিগগিরই আসছে
ধাপ 1: সংযোগ পাতা খুলুন
বাম মেনুর নিচের দিকে “সংযোগ” খুলুন। Facebook Page (Messenger) কার্ডে “সংযোগ” চাপুন।

ধাপ 2: Facebook দিয়ে এগোন
যে Facebook অ্যাকাউন্ট আপনার Page-এর অ্যাডমিন, সেটা দিয়ে চালিয়ে যান। Facebook যে অনুমতিগুলো চাইবে, সব দিন: না দিলে মেসেজ আসবে না।
ধাপ 3: Page বেছে নিন
একাধিক Page থাকলে যেটায় কাস্টমার লেখে সেটা বেছে নিয়ে নিশ্চিত করুন।
ধাপ 4: সবুজ চিহ্ন দেখুন
সংযোগ পাতায় Page-এর নামসহ “সংযুক্ত” দেখালে হয়ে গেছে। এবার অন্য একটা অ্যাকাউন্ট থেকে Page-এ একটা মেসেজ পাঠিয়ে দেখুন, Inbox-এ আসে কিনা।
মনে রাখবেন
- নতুন দোকানে AI বন্ধ থাকে। সংযোগের পর পরীক্ষা করে নিজে চালু করুন (শুরুর ধাপ গাইড দেখুন)।
- Page অন্য কোথাও আগে থেকে সংযুক্ত থাকলে সেখান থেকে সরিয়ে তবে আবার চেষ্টা করুন।
আটকে গেছেন?
গাইডে না পেলে সোজা WhatsApp-এ লিখুন, আমরা হাতে ধরে দেখিয়ে দেব।
WhatsApp-এ লিখুন