শেখার কেন্দ্র/সংযোগ

WooCommerce সাইট যুক্ত করুন

আপনার নিজের WordPress দোকানের পণ্য আর অর্ডার এখানে আসে।

ভিডিও শিগগিরই আসছে

ধাপ 1: সংযোগ পাতায় WooCommerce খুলুন

কার্ডে “সংযোগ” চেপে সাইটের ঠিকানা লিখুন (যেমন yourshop.com)।

ধাপ 2: “যুক্ত করুন” চাপুন

আপনার সাইটের নিজের অনুমতির পাতা খুলবে। সেখানে “Approve” দিন। কোনো plugin বসাতে হয় না।

ধাপ 3: ফিরে আসার পর অপেক্ষা

আমরা সাইট থেকে নতুন অর্ডারের খবর পাওয়ার ব্যবস্থা করি, পণ্য আনি আর গত ৭ দিনের অর্ডার আনি। পাতায় প্রতিটা ধাপের অবস্থা দেখা যায়।

ধাপ 4: চাবি নিরাপদ

চাবি এনক্রিপ্ট করে রাখা হয়, কখনো দেখানো হয় না। চাইলে সাইটের WooCommerce → Settings → Advanced → REST API থেকে যেকোনো সময় বন্ধ করতে পারেন।

ধাপ 5: কিছু আটকালে

“এখনই মিলিয়ে নিন” চাপলে সাইট থেকে আবার মিলিয়ে আনা হয়। “অনুমতির অপেক্ষা” দেখালে সাইটে Approve দেননি, আবার চেষ্টা করুন।

আটকে গেছেন?

গাইডে না পেলে সোজা WhatsApp-এ লিখুন, আমরা হাতে ধরে দেখিয়ে দেব।

WhatsApp-এ লিখুন