শেখার কেন্দ্র/শুরু করুন
অ্যাকাউন্ট খুলুন
এক মিনিটে বিনামূল্যে অ্যাকাউন্ট। কার্ড বা টাকা লাগে না, পাসওয়ার্ড ইমেইলে আসে না।
ভিডিও শিগগিরই আসছে
ধাপ 1: রেজিস্ট্রেশন পাতা খুলুন
axiorasell.com-এ গিয়ে “শুরু করুন” চাপুন।

ধাপ 2: চারটা ঘর পূরণ করুন
পাসওয়ার্ড আপনি নিজে ঠিক করেন, আমরা কাউকে পাঠাই না।
- “আপনার নাম” লিখুন।
- “দোকানের নাম” লিখুন (পরে Settings থেকে বদলানো যায়)।
- যে ইমেইল আপনি নিয়মিত দেখেন সেটা দিন।
- কমপক্ষে ৮ অক্ষরের পাসওয়ার্ড দিন।
ধাপ 3: “রেজিস্ট্রেশন করুন” চাপুন
নিচে শর্তাবলী আর গোপনীয়তা নীতির লিংক আছে, চাইলে পড়ে নিন।
ধাপ 4: ইমেইল নিশ্চিত করুন
পরের পাতায় দেখাবে কোন ঠিকানায় মেইল গেছে। ঠিকানা মিলিয়ে নিন, তারপর ইমেইলে গিয়ে নিশ্চিতকরণ লিংকে চাপুন।
- ঠিকানা ভুল হলে “ইমেইল ভুল? বদলান” চেপে ঠিক করুন।
- কয়েক মিনিটে না এলে Spam বা Promotions ফোল্ডার দেখুন।
- তবুও না এলে “মেইল আসেনি? আবার পাঠান” চাপুন (৬০ সেকেন্ড পরপর চাপা যায়)।
ধাপ 5: লগইন করুন
নিশ্চিত হলে লগইন পাতায় ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে ঢুকুন।

ধাপ 6: এরপর
ড্যাশবোর্ডের “আজ কী করবেন” আপনাকে ধাপে ধাপে নিয়ে যাবে। চাইলে “Facebook Page যুক্ত করুন” গাইড থেকে শুরু করুন।
মনে রাখবেন
- এই ইমেইলে আগে থেকেই অ্যাকাউন্ট থাকলে নতুন মেইল যায় না। তখন সরাসরি লগইন করুন।
- পাসওয়ার্ড ভুলে গেলে লগইন পাতার “পাসওয়ার্ড ভুলে গেছেন” থেকে নতুন বানাতে পারেন।
- একটাই ইমেইলে একটা অ্যাকাউন্ট। দোকানে আর কেউ কাজ করলে পরে Team পাতা থেকে তাঁকে ডাকতে পারবেন।
আটকে গেছেন?
গাইডে না পেলে সোজা WhatsApp-এ লিখুন, আমরা হাতে ধরে দেখিয়ে দেব।
WhatsApp-এ লিখুন