শেখার কেন্দ্র/পণ্য ও অর্ডার
রিটার্ন আর রিফান্ড
কাস্টমার পণ্য ফেরত দিতে চাইলে কী হয় আর আপনি কী করবেন।
ভিডিও শিগগিরই আসছে
ধাপ 1: অনুরোধ কীভাবে আসে
কাস্টমার চ্যাটে ফেরত বা রিফান্ডের কথা লিখলে চ্যাটটা “আপনাকে লাগবে” হিসেবে চিহ্নিত হয়। আপনি নিজেও তুলতে পারেন: মেনুর “রিটার্ন” খুলে “নতুন রিটার্ন”, পৌঁছে যাওয়া অর্ডারটা বেছে কারণ লিখে “রিটার্ন তৈরি করুন”।
ধাপ 2: অনুমোদন বা প্রত্যাখ্যান
“অনুরোধ” ট্যাবে রিটার্নটা খুলুন।
- “রিফান্ড পদ্ধতি” বাছুন: bKash, Nagad, Rocket, “স্টোর ক্রেডিট” বা “ক্যাশ”।
- “পরিমাণ (৳)” লিখুন।
- bKash, Nagad বা Rocket হলে রিফান্ড নম্বর দিন।
- “অনুমোদন করুন” চাপুন। না দিতে চাইলে “প্রত্যাখ্যান করুন”, কারণ লিখতে হবে, সেটা কাস্টমারকে যায়।
ধাপ 3: অনুমোদনে কী হয়
অর্ডার “ফেরত” হয়ে যায়, স্টক ফিরে আসে, আর কাস্টমারকে জানানো হয় টাকা 24 থেকে 48 ঘণ্টায় যাবে।
ধাপ 4: টাকা পাঠিয়ে শেষ করুন
নিজে টাকা পাঠান, তারপর “অনুমোদিত” ট্যাবে “রিফান্ড দেওয়া হয়েছে” চেপে TrxID লিখে “রিফান্ড শেষ করুন”।
মনে রাখবেন
- টাকা আমরা পাঠাই না, আপনি নিজে পাঠান। এখানে শুধু হিসাব থাকে।
- শুধু “পৌঁছানো” অর্ডারের রিটার্ন তোলা যায়।
আটকে গেছেন?
গাইডে না পেলে সোজা WhatsApp-এ লিখুন, আমরা হাতে ধরে দেখিয়ে দেব।
WhatsApp-এ লিখুন