শেখার কেন্দ্র/টিম ও খবর
টিমে লোক যোগ করা
কর্মচারীকে নিজের পাসওয়ার্ড না দিয়ে আলাদা লগইনে কাজ করতে দিন।
ভিডিও শিগগিরই আসছে
ধাপ 1: আমন্ত্রণ বানান
মেনু থেকে “টিম” খুলে “আমন্ত্রণ পাঠান” চাপুন।
ধাপ 2: ভূমিকা বাছুন
“কোন ভূমিকায় যোগ দেবেন?”
- “মডারেটর”: শুধু Inbox আর অর্ডার।
- “ম্যানেজার”: সেটিংস, বিল আর সংযোগ বাদে সব।
ধাপ 3: লিংক পাঠান
“লিংক বানান” চাপুন, তারপর “কপি” বা “WhatsApp-এ পাঠান”। লিংক 7 দিন চলে, একজনের জন্য, আর একবারই দেখায়।
ধাপ 4: তিনি যোগ দেন
কর্মচারী নিজের ইমেইলে অ্যাকাউন্ট খুলে লগইন করে লিংকে চাপলে আপনার দোকানে যুক্ত হন।
ধাপ 5: বদলানো বা বাদ দেওয়া
মালিক তালিকা থেকে ভূমিকা বদলাতে পারেন। বিনের চিহ্নে চেপে “বাদ দিন”। না-খোলা আমন্ত্রণ “ফিরিয়ে নিন” দিয়ে বাতিল করুন।
ধাপ 6: কে কত কাজ করল
“কে কত কাজ করল” কার্ডে প্রতিজনের হাতে লেখা “উত্তর”, কয়টা “চ্যাট” আর “কত সময়ে” উত্তর দেন তা দেখায়।
মনে রাখবেন
- ম্যানেজার শুধু মডারেটর যোগ করতে বা বাদ দিতে পারেন। ভূমিকা বদলান শুধু মালিক।
- মালিককে বাদ দেওয়া যায় না।
আটকে গেছেন?
গাইডে না পেলে সোজা WhatsApp-এ লিখুন, আমরা হাতে ধরে দেখিয়ে দেব।
WhatsApp-এ লিখুন