শেখার কেন্দ্র/শুরু করুন
দোকানের নাম আর প্রোফাইল
দোকানের নাম, মালিকের নাম আর ফোন নম্বর কোথায় বদলাবেন।
ভিডিও শিগগিরই আসছে
ধাপ 1: সেটিংস খুলুন
বাম মেনুর নিচে “সেটিংস”। ফোনে “আরো” চাপলে পাবেন। এই পাতা শুধু দোকানের মালিক খুলতে পারেন।
ধাপ 2: “প্রোফাইল তথ্য” ভরুন
এখানে চারটা ঘর।
- “শপের নাম”: কাস্টমার এই নামেই দোকান চিনবে।
- “মালিকের নাম”: এটা দিতেই হবে।
- “ফোন নম্বর”।
- “ইমেইল” বদলানো যায় না।
ধাপ 3: “সেভ করুন” চাপুন
পাতার নিচের “সেভ করুন” বোতাম প্রোফাইল, শপের লিংক আর পেমেন্ট সব একসাথে সেভ করে। “প্রোফাইল সেভ হয়েছে” দেখালে হয়ে গেছে।
মনে রাখবেন
- ভাষা (বাং / EN) আর ডার্ক মোড সেটিংসে নয়, বাম মেনুর একদম নিচে।
আটকে গেছেন?
গাইডে না পেলে সোজা WhatsApp-এ লিখুন, আমরা হাতে ধরে দেখিয়ে দেব।
WhatsApp-এ লিখুন