শেখার কেন্দ্র/পণ্য ও অর্ডার
ভুয়া বা ঝুঁকির অর্ডার চেনা
কিছু অর্ডারের পাশে “যাচাই করুন” চিহ্ন আসে। এটা কী বোঝায় আর কী করবেন।
ভিডিও শিগগিরই আসছে
ধাপ 1: চিহ্ন কোথায়
“অর্ডার” পাতায় অর্ডারের পাশে ছোট চিহ্ন, আর অর্ডার খুললে কারণসহ পুরো তালিকা। “যাচাই দরকার” ট্যাবে শুধু এগুলোই।
ধাপ 2: কী কী ধরা হয়
ফোন নম্বর মোবাইল নম্বরের মতো না, নম্বর বা নাম বানানো মনে হচ্ছে, ঠিকানায় রাইডার খোঁজার মতো কিছু নেই, একই নম্বর থেকে ২৪ ঘণ্টায় ৩টা বা বেশি অর্ডার, একই মোটের ডবল অর্ডার, আপনার দোকানে আগে ফেরত আসা নম্বর, বা মোট দাম সাধারণের চেয়ে অনেক বেশি।
ধাপ 3: কী করবেন
পাঠানোর আগে ফোন করে নিশ্চিত হয়ে নিন। চিহ্ন শুধু ইঙ্গিত, ভুলও হতে পারে, তাই কোনো অর্ডার নিজে থেকে বাতিল হয় না।
মনে রাখবেন
- এই নিয়মগুলো আপনার নিজের দোকানের অর্ডার দেখে হয়, AI-র মতামতে নয়।
আটকে গেছেন?
গাইডে না পেলে সোজা WhatsApp-এ লিখুন, আমরা হাতে ধরে দেখিয়ে দেব।
WhatsApp-এ লিখুন