শেখার কেন্দ্র/শুরু করুন
শুরুর ধাপগুলো
কয়েক ঘণ্টায় দোকান প্রস্তুত করে AI চালু করার সহজ তালিকা।
ভিডিও শিগগিরই আসছে
ধাপ 1: Page যুক্ত করুন
কাস্টমারের মেসেজ আসার পথ। আগের গাইড দেখুন।
ধাপ 2: দোকানের নাম আর পেমেন্ট নম্বর
“সেটিংস”-এ লিখুন। bKash/Nagad নম্বর AI কাস্টমারকে বলবে।
ধাপ 3: অন্তত একটা পণ্য
“পণ্য” পাতায় দাম আর স্টকসহ দিন। AI সব সময় এই তালিকা থেকেই উত্তর দেয়, নিজে থেকে দাম বানায় না।
ধাপ 4: ডেলিভারি চার্জ
ঢাকার ভেতর, আশেপাশে আর বাইরের চার্জ দিন। না দিলে অর্ডারের মোটে ডেলিভারি যোগ হয় না।
ধাপ 5: নিয়মগুলো লিখুন
“দোকানের তথ্য” পাতায় ডেলিভারি, রিটার্ন, খোলা থাকার সময় আর দোকান সম্পর্কে কয়েক লাইন করে লিখুন।
ধাপ 6: AI পরীক্ষা করুন
“দোকানের তথ্য” পাতার পরীক্ষার চ্যাটে কাস্টমার সেজে কথা বলুন। কিছুই সংরক্ষণ হয় না, কাউকে পাঠানোও হয় না।
ধাপ 7: ভুল হলে ঠিক করুন
উত্তর ভুল হলে “এই উত্তর ঠিক করুন” চেপে সঠিকটা লিখুন, তারপর একই প্রশ্ন আবার করে দেখুন।
ধাপ 8: AI চালু করুন
পরীক্ষায় ঠিক মনে হলে “সেটিংস”-এর একটা সুইচে AI চালু করুন। চাইলে চ্যানেল আর সময় বেঁধে দিতে পারেন।
ধাপ 9: ফোনে খবর চালু করুন
কাস্টমার অপেক্ষা করলে বা নতুন অর্ডার এলে ফোনে খবর আসবে।
মনে রাখবেন
- ড্যাশবোর্ডের “AI কতটা তৈরি” কার্ড এই ধাপগুলোই গুনে দেখায় কী বাকি।
আটকে গেছেন?
গাইডে না পেলে সোজা WhatsApp-এ লিখুন, আমরা হাতে ধরে দেখিয়ে দেব।
WhatsApp-এ লিখুন