শেখার কেন্দ্র/বিক্রি বাড়ানো

বিশ্লেষণ: AI কত আনল

AI কয়টা অর্ডার নিল, বিজ্ঞাপন থেকে কী এল, কোন পণ্য বেশি চলে।

ভিডিও শিগগিরই আসছে

ধাপ 1: “AI কত আনল”

মেনু থেকে “বিশ্লেষণ”। সবার উপরে AI চ্যাটে কয়টা অর্ডার আর কত টাকার অর্ডার নিয়েছে। “7 দিন”, “30 দিন”, “সব সময়” বাছা যায়। নিচে তিনটা বাক্স: রাতে (22:00–09:00) কয়টা, AI কয়টা উত্তর লিখেছে, আর কয়বার আপনাকে লেগেছে।

ধাপ 2: “বিজ্ঞাপন থেকে কী এল”

Facebook বিজ্ঞাপন থেকে কাস্টমার চ্যাটে এলে প্রতিটা বিজ্ঞাপনের পাশে “চ্যাট”, “অর্ডার” আর “টাকা” দেখায়। কখনো বিজ্ঞাপন থেকে চ্যাট না এলে এই কার্ড দেখায় না।

ধাপ 3: সময় বেছে বাকিটা দেখুন

“আজ”, “এই সপ্তাহ”, “এই মাস”, “3 মাস” থেকে বাছুন। নিচে মোট অর্ডার, আয়, পৌঁছানো আর গড় অর্ডারের দাম, আগের সময়ের সাথে তুলনাসহ।

ধাপ 4: কোথায় কাস্টমার হারাচ্ছেন

“ওয়েবসাইটে কাস্টমার কোথায় হারায়” দোকান-পাতার 7টা ধাপ দেখায়, যেখানে সবচেয়ে বেশি লোক চলে যায় সেটা আলাদা করে চিহ্নিত।

ধাপ 5: শীর্ষ পণ্য

“শীর্ষ 5 পণ্য”, “স্ট্যাটাস অনুযায়ী অর্ডার” আর “পেমেন্টের ধরন” দিয়ে বুঝুন কী চলছে।

মনে রাখবেন

  • আয়ে শুধু টাকা-পাওয়া অর্ডার গোনা হয়।
  • “এই সপ্তাহ” মানে শেষ 7 দিন, “এই মাস” মানে শেষ 30 দিন।
  • AI না থাকলে এই অর্ডারের কয়টা হতো না, তা কেউ বলতে পারে না। সংখ্যাটা শুধু AI চ্যাটে নেওয়া অর্ডারের।

আটকে গেছেন?

গাইডে না পেলে সোজা WhatsApp-এ লিখুন, আমরা হাতে ধরে দেখিয়ে দেব।

WhatsApp-এ লিখুন