শেখার কেন্দ্র/বিক্রি বাড়ানো

ব্রডকাস্ট: অনেকজনকে একসাথে মেসেজ

অফার বা নতুন পণ্যের খবর। Facebook-এর নিয়মে শুধু গত 24 ঘণ্টায় যারা লিখেছে তারাই পায়।

ভিডিও শিগগিরই আসছে

ধাপ 1: আগে নিয়মটা জানুন

পাতার হলুদ বার্তা বলে এখন পাঠালে সর্বোচ্চ কতজন পাবে। গত 24 ঘণ্টায় যে কাস্টমার মেসেজ করেনি, Facebook তাকে পাঠাতে দেয় না, সে বাদ পড়ে।

ধাপ 2: কাকে পাঠাবেন

মেনু থেকে “ব্রডকাস্ট”। “টাইটেল” দিন (শুধু আপনার জন্য), তারপর “কাকে পাঠাবেন?” থেকে দল বাছুন: সবাই, ভিআইপি, নিয়মিত, নতুন, ঝুঁকিতে, পেইড।

ধাপ 3: মেসেজ লিখুন

“মেসেজ” ঘরে লিখুন। চাইলে “AI দিয়ে মেসেজ লিখুন”-এ উদ্দেশ্য লিখে “AI লিখুন” চাপুন, পছন্দের লেখায় চাপুন, তারপর নিজের মতো ঠিক করুন। “প্রিভিউ”-তে কাস্টমার যা দেখবে সেটা দেখায়।

ধাপ 4: পাঠান

“এখনই পাঠান” বেছে পাঠানোর বোতাম চাপুন, তারপর “হ্যাঁ, পাঠান”। পাঠানো ফেরানো যায় না।

ধাপ 5: ফল দেখুন

তালিকায় কতজন পেল আর কতজন “বাদ (24 ঘণ্টার বাইরে)” দেখায়।

মনে রাখবেন

  • “পরে পাঠান” এখন শুধু সময়টা লিখে রাখে, নিজে থেকে পাঠায় না। ওই সময়ে তালিকা থেকে নিজে “পাঠান” চাপতে হবে।
  • Facebook Page যুক্ত না থাকলে পাঠানো যায় না।
  • একই মেসেজ বারবার পাঠালে কাস্টমার Page ব্লক করতে পারে। কম পাঠান, কাজের খবর পাঠান।

আটকে গেছেন?

গাইডে না পেলে সোজা WhatsApp-এ লিখুন, আমরা হাতে ধরে দেখিয়ে দেব।

WhatsApp-এ লিখুন