শেখার কেন্দ্র/পণ্য ও অর্ডার
অর্ডার কীভাবে আসে আর নিশ্চিত হয়
কাস্টমারের “নেব” থেকে আপনার অর্ডার তালিকা পর্যন্ত পুরো পথ।
ভিডিও শিগগিরই আসছে
ধাপ 1: কাস্টমার লেখে
AI পণ্য চিনে দাম আর স্টক আপনার তালিকা থেকে মিলিয়ে বলে। স্টকে না থাকলে সেটা সরাসরি জানায়।
ধাপ 2: নাম, ফোন, ঠিকানা নেয়
AI কাস্টমারের কাছ থেকে দরকারি তথ্য চায় আর একটা অর্ডারের সারাংশ দেখায়: পণ্য, দাম, ডেলিভারি চার্জ, মোট।
ধাপ 3: কাস্টমার “হ্যাঁ” বললে অর্ডার হয়
কাস্টমার নিশ্চিত না করা পর্যন্ত অর্ডার তৈরি হয় না। দাম আর মোট কোড হিসাব করে, AI-র অনুমানে নয়।
ধাপ 4: আপনি “অর্ডার” পাতায় দেখেন
অর্ডার “অর্ডার” পাতায় আসে। নিশ্চিত করা, কুরিয়ারে পাঠানো, বাতিল, সব সেখান থেকে।
ধাপ 5: থেমে যাওয়া অর্ডার
কাস্টমার অর্ডার শুরু করে থেমে গেলে Inbox-এর “অর্ডারের অনুরোধ” ট্যাবে সেটা দেখা যায়, যাতে আপনি এগিয়ে নিতে পারেন।
আটকে গেছেন?
গাইডে না পেলে সোজা WhatsApp-এ লিখুন, আমরা হাতে ধরে দেখিয়ে দেব।
WhatsApp-এ লিখুন