শেখার কেন্দ্র/শুরু করুন
ড্যাশবোর্ড বোঝা
ঢুকেই যে পাতা দেখেন: কী বাকি, আজ কী করবেন, আর AI কী করল।
ভিডিও শিগগিরই আসছে
ধাপ 1: “AI কতটা তৈরি” কার্ড
দোকান চালু করার 12টা ধাপ এখানে গোনা হয়, আপনার আসল তথ্য দেখে। “পরের কাজ” বাক্সে চাপলে সোজা সেই পাতায় যায়। সব ধাপ শেষ হলে কার্ডটা আর দেখায় না।
- “সব ধাপ দেখুন” চেপে পুরো তালিকা খুলুন।
- যে ধাপে টিক নেই সেটায় চাপুন, কাজটা সেরে ফিরে আসুন।
ধাপ 2: “আজ কী করবেন” তালিকা
যা আপনার জন্য জমে আছে: কোন চ্যাটে আপনাকে দরকার, কোন অর্ডার নিশ্চিত করা বাকি, কোন প্রশ্নের উত্তর AI জানে না, কোন পণ্য স্টকে নেই। প্রতিটা সারিতে চাপলে সেই পাতা খোলে।
ধাপ 3: হলুদ আর লাল বার্তা
হলুদ বার্তা “AI এখন কাস্টমারকে উত্তর দিচ্ছে না” মানে AI বন্ধ, মেসেজ Inbox-এ জমছে। লাল বার্তা মানে Page-এর সংযোগ কেটে গেছে; “সংযোগ” পাতা থেকে আবার যুক্ত করুন।
ধাপ 4: “AI এই সপ্তাহে”
AI কয়টা অর্ডার নিল তার ছোট হিসাব। “সব দেখুন” চাপলে বিশ্লেষণ পাতা খোলে।
মনে রাখবেন
- “AI কতটা তৈরি” কার্ড শুধু দোকানের মালিক দেখেন। মডারেটর শুধু চ্যাট আর অর্ডারের সারি দেখেন।
আটকে গেছেন?
গাইডে না পেলে সোজা WhatsApp-এ লিখুন, আমরা হাতে ধরে দেখিয়ে দেব।
WhatsApp-এ লিখুন