শেখার কেন্দ্র/AI শেখানো ও চালানো
AI-কে দোকানের নিয়ম শেখান
ডেলিভারি, রিটার্ন, চার্জ আর প্রশ্ন-উত্তর। যা এখানে লেখা নেই, AI তা বানিয়ে বলে না, আপনার কাছে পাঠায়।
ভিডিও শিগগিরই আসছে
ধাপ 1: “দোকানের তথ্য” খুলুন
মেনু থেকে “দোকানের তথ্য”।
ধাপ 2: চাইলে নিজে থেকে তুলে আনুন
আপনার ওয়েবসাইট বা আগে লেখা নিয়ম থাকলে সময় বাঁচে।
- “তুলে আনুন” চাপুন।
- “Website” ট্যাবে ঠিকানা দিন, বা “লেখা বসান” ট্যাবে লেখা পেস্ট করুন।
- “পড়ুন” চাপুন।
- যেগুলো ঠিক সেগুলোয় টিক রেখে “যোগ করুন”।
ধাপ 3: “মূল তথ্য” চারটা বাক্স
“ডেলিভারি”, “রিটার্ন / এক্সচেঞ্জ”, “দোকানের সময়”, “দোকান সম্পর্কে”। প্রতিটায় কয়েক লাইন লিখে তার নিজের “সেভ করুন” চাপুন।
ধাপ 4: ডেলিভারি চার্জ
“ডেলিভারি চার্জ” অংশে “ঢাকা শহরে” আর “ঢাকার বাইরে” দিতেই হবে। “ঢাকার আশেপাশে” আর “এত টাকার বেশি অর্ডারে ফ্রি” ঐচ্ছিক। “চার্জ সেভ করুন” চাপুন। না বসালে অর্ডারের মোটে ডেলিভারি যোগ হয় না।
ধাপ 5: প্রশ্ন-উত্তর
“কাস্টমাররা প্রায়ই যা জিজ্ঞেস করে” অংশে 10টা সাধারণ প্রশ্ন আছে, “উত্তর দিন” চেপে লিখুন। নিজের প্রশ্ন যোগ করতে “প্রশ্ন যোগ করুন”, “প্রশ্ন” আর “উত্তর” লিখে “সেভ করুন”।
ধাপ 6: AI যা পারেনি
AI কোনো প্রশ্নের উত্তর না জানলে সেটা উপরে “কাস্টমারের প্রশ্ন, উত্তর দরকার” অংশে জমে। “উত্তর দিন” চেপে লিখুন। “কাস্টমারকেও এখনই এই উত্তর পাঠান” টিক দিলে কাস্টমারও পেয়ে যায়, আর পরের বার AI নিজেই পারে।
ধাপ 7: আগের লেখায় ফেরা
কোনো প্রশ্ন-উত্তর সম্পাদনা করার সময় “আগের রূপ” দেখায়। “এটা ফর্মে বসান” চেপে পুরনো লেখা ফিরিয়ে “সেভ করুন”। মুছে ফেলা উত্তরও “ফিরিয়ে আনুন” দিয়ে ফেরে।
মনে রাখবেন
- দিনে 5 বার পর্যন্ত “তুলে আনুন” চালানো যায়।
- “মূল তথ্য”-এর কোনো বাক্স খালি করে সেভ করলে সেটা মুছে যায়।
- “আগের রূপ” শুধু প্রশ্ন-উত্তরে আছে, চারটা মূল বাক্সে নেই।
আটকে গেছেন?
গাইডে না পেলে সোজা WhatsApp-এ লিখুন, আমরা হাতে ধরে দেখিয়ে দেব।
WhatsApp-এ লিখুন