শেখার কেন্দ্র/বিক্রি বাড়ানো
নিজের দোকান-পাতা (শপের লিংক)
একটা লিংক, যেখানে কাস্টমার সব পণ্য দেখে নিজেই অর্ডার দিতে পারে।
ভিডিও শিগগিরই আসছে
ধাপ 1: লিংকের নাম ঠিক করুন
“সেটিংস”-এ “পাবলিক শপ পেজ” অংশে “শপের URL স্লাগ” ঘরে নাম লিখুন। শুধু ছোট হাতের ইংরেজি অক্ষর, সংখ্যা আর হাইফেন, 3 থেকে 30 অক্ষর। যেমন masud-fashion।
ধাপ 2: সেভ করে লিংক কপি করুন
নিচের “সেভ করুন” চাপুন। তারপর axiorasell.com/shop/আপনার-নাম লিংকের পাশে “কপি” চেপে Facebook Page-এর বায়ো, পোস্ট বা মেসেজে দিন।
ধাপ 3: কাস্টমার কী করে
পণ্য দেখে, কার্টে নেয়, তারপর “অর্ডার করুন” ফর্মে মোবাইল নম্বর, নাম, পূর্ণ ঠিকানা আর এলাকা (ঢাকা সিটি, ঢাকার আশেপাশে, ঢাকার বাইরে) দিয়ে “অর্ডার কনফার্ম করুন” চাপে। কুপন থাকলে “+ কুপন কোড আছে?” চেপে বসায়।
ধাপ 4: অর্ডার কোথায় আসে
আপনার “অর্ডার” পাতায়, বাকি অর্ডারের সাথেই। কাস্টমার চাইলে “অর্ডারের খবর চ্যাটে পান” চেপে Messenger বা WhatsApp-এ খবর নিতে পারে।
ধাপ 5: কতজন এল দেখুন
ড্যাশবোর্ডের “ডিজিটাল শপ চালু আছে” কার্ডে গত 7 দিনে কতজন এসেছে আর কতজন অর্ডার দিয়েছে দেখায়। “বিশ্লেষণ” পাতায় “ওয়েবসাইটে কাস্টমার কোথায় হারায়” আরও খুলে দেখায়।
মনে রাখবেন
- একই নাম অন্য দোকান নিয়ে থাকলে সেভ হবে না, অন্য নাম দিন।
- নিজের ওয়েবসাইটে চ্যাট বসাতে একই জায়গার “নিজের ওয়েবসাইটে চ্যাট” বাক্সের এক লাইন কপি করুন।
আটকে গেছেন?
গাইডে না পেলে সোজা WhatsApp-এ লিখুন, আমরা হাতে ধরে দেখিয়ে দেব।
WhatsApp-এ লিখুন