শেখার কেন্দ্র/AI শেখানো ও চালানো
AI চালু, বন্ধ আর সময় বাঁধা
কাস্টমারের জন্য AI কখন, কোন চ্যানেলে উত্তর দেবে তা আপনার হাতে।
ভিডিও শিগগিরই আসছে
ধাপ 1: মূল সুইচ
“সেটিংস”-এর সবার উপরে “AI কাস্টমারকে উত্তর দেবে”। চালু করলে AI নিজে উত্তর দেয়। বন্ধ থাকলে মেসেজ Inbox-এ জমে, উত্তর আপনি দেন। সুইচ চাপলেই সেভ হয়।
ধাপ 2: চালু না হলে
অন্তত একটা সক্রিয় পণ্য (দাম আর স্টকসহ) না থাকলে AI চালু হয় না। আগে একটা পণ্য যোগ করুন।
ধাপ 3: কোন চ্যানেলে
“কোথায় আর কখন AI উত্তর দেবে” কার্ডে “কোন চ্যানেলে”-র নিচে Messenger, Instagram, WhatsApp আর “দোকান-পাতার চ্যাট” আলাদা করে চালু বা বন্ধ করুন।
ধাপ 4: কোন সময়ে
“কোন সময়ে (বাংলাদেশ সময়)”-তে “সারাদিন” বা “শুধু এই সময়ে” বাছুন। দ্বিতীয়টায় শুরু আর শেষের সময় দিন, যেমন রাত 22:00 থেকে সকাল 09:00, যখন আপনি ঘুমান। তারপর কার্ডের “সেভ করুন”।
ধাপ 5: আপনি নিজে লিখলে
আপনি কোনো চ্যাটে হাতে উত্তর দিলে সেই চ্যাটে AI 30 মিনিট চুপ থাকে, যাতে দুজন একসাথে না বলে।
মনে রাখবেন
- নতুন দোকানে AI বন্ধ থেকে শুরু হয়। পরীক্ষা করে তবে চালু করুন।
- এই পাতা শুধু দোকানের মালিক খুলতে পারেন।
আটকে গেছেন?
গাইডে না পেলে সোজা WhatsApp-এ লিখুন, আমরা হাতে ধরে দেখিয়ে দেব।
WhatsApp-এ লিখুন