শেখার কেন্দ্র/পণ্য ও অর্ডার
পেমেন্ট নম্বর, অগ্রিম আর টাকা মেলানো
কাস্টমার কোন নম্বরে টাকা পাঠাবে, কখন অগ্রিম লাগবে, আর টাকা এলে কীভাবে নিশ্চিত করবেন।
ভিডিও শিগগিরই আসছে
ধাপ 1: নম্বর বসান
“সেটিংস” খুলে “পেমেন্ট সেটিংস”-এ “Manual” বাছুন। “bKash নম্বর”, “Nagad নম্বর” বা “Rocket নম্বর” লিখুন। AI কাস্টমারকে শুধু এই নম্বরই বলে।
ধাপ 2: bKash-এর ধরন বাছুন
bKash নম্বর দিলে জিজ্ঞেস করবে এটা কোন ধরনের account: “Personal Retail (PRA)”, “Merchant” বা “ব্যক্তিগত”। সঠিকটা বাছুন, কারণ কাস্টমারকে টাকা পাঠানোর ধাপ সেই অনুযায়ী বলা হয়।
ধাপ 3: কখন অগ্রিম নেবেন
“পাঠানোর আগে অগ্রিম” অংশে তিনটা সুইচ।
- “ঢাকার বাইরে ডেলিভারি”।
- “ডেলিভারির রেকর্ড খারাপ (লাল) এমন কাস্টমার”।
- “এত টাকা বা বেশি অর্ডারে”।
- “কত টাকা আগে”: “শুধু ডেলিভারি চার্জ” বা “পুরো টাকা”।
ধাপ 4: সেভ করুন
পাতার নিচের “সেভ করুন” চাপুন।
ধাপ 5: টাকা এলে নিশ্চিত করুন
মেনু থেকে “পেমেন্ট” খুলুন। “অপেক্ষমাণ” সারিতে “নিশ্চিত করুন” চাপলে কাস্টমারের দেওয়া TrxID দেখায়। নিজের bKash বা Nagad অ্যাপে ওই TrxID-তে টাকা ঢুকেছে কিনা মিলিয়ে তবে “পেমেন্ট নিশ্চিত করুন” চাপুন। কাস্টমার তখন চ্যাটে খবর পায়।
মনে রাখবেন
- “শুধু ডেলিভারি চার্জ” অগ্রিম কাজ করে ডেলিভারি চার্জ বসানো থাকলে (“দোকানের তথ্য” পাতা)।
- অ্যাপে না মিলিয়ে কখনো নিশ্চিত করবেন না। ভুয়া TrxID আসে।
আটকে গেছেন?
গাইডে না পেলে সোজা WhatsApp-এ লিখুন, আমরা হাতে ধরে দেখিয়ে দেব।
WhatsApp-এ লিখুন