শেখার কেন্দ্র/পণ্য ও অর্ডার

কাস্টমার তালিকা

কে নিয়মিত, কে নতুন, কে ঝুঁকির: সব এক জায়গায়, আর CSV-তে নামানো যায়।

ভিডিও শিগগিরই আসছে

ধাপ 1: কাস্টমার পাতা

মেনু থেকে “কাস্টমার”। উপরে মোট কাস্টমার, VIP আর মোট কেনাকাটার হিসাব। খোঁজার ঘরে নাম, ফোন বা ঠিকানা লিখুন।

ধাপ 2: ট্যাগ মানে কী

ট্যাগ নিজে থেকে বসে, পৌঁছে যাওয়া অর্ডার গুনে।

  1. “নতুন”: এখনো কোনো অর্ডার নেই।
  2. “★ ভিআইপি”: 10টা বা বেশি অর্ডার, অথবা ৳10,000 বা বেশি কেনা।
  3. “নিয়মিত”: 5টা বা বেশি অর্ডার।
  4. “ব্রাউজিং”: 20টার বেশি মেসেজ, কিন্তু অর্ডার নেই।
  5. “ঝুঁকিতে”: শেষ অর্ডার 30 দিনের বেশি আগে।
  6. “ব্লাকলিস্ট”: বারবার বাতিল বা ফেরতের কারণে নির্ভরযোগ্যতা খুব কম।

ধাপ 3: একজনকে খুলে দেখুন

নামে চাপলে তার অর্ডার, মোট খরচ, পছন্দের পণ্য আর যোগাযোগের তথ্য দেখায়।

ধাপ 4: তালিকা নামান

“CSV নামান” চাপলে এখন যে তালিকা দেখছেন সেটাই নামে (চ্যাটের লেখা ছাড়া)। Excel-এ খোলা যায়।

মনে রাখবেন

  • ট্যাগ হাতে বদলানো যায় না। কাস্টমার পরের বার লিখলে নতুন করে হিসাব হয়।
  • কাস্টমার নিজে তথ্য মুছতে বললে মালিক তার পাতা থেকে “এই কাস্টমারের সব তথ্য মুছুন” দিয়ে মুছতে পারেন। এটা ফেরানো যায় না।

আটকে গেছেন?

গাইডে না পেলে সোজা WhatsApp-এ লিখুন, আমরা হাতে ধরে দেখিয়ে দেব।

WhatsApp-এ লিখুন