শেখার কেন্দ্র/AI শেখানো ও চালানো
Inbox: কাস্টমারের সাথে নিজে কথা বলা
সব চ্যানেলের চ্যাট এক জায়গায়। কোনটায় আপনাকে দরকার, দেখেই বোঝা যায়।
ভিডিও শিগগিরই আসছে
ধাপ 1: ট্যাবগুলো
মেনু থেকে “ইনবক্স”। উপরে চ্যানেল (সব, Messenger, Instagram, WhatsApp), তার নিচে ভাগ।
- “অপঠিত”: যা এখনো খোলেননি।
- “উত্তর বাকি”: কাস্টমার শেষ লিখেছে, কেউ উত্তর দেয়নি।
- “আপনাকে লাগবে”: AI আপনার কাছে পাঠিয়েছে (অভিযোগ, মানুষ চেয়েছে, উত্তর জানে না, ভয়েস মেসেজ)।
- “অর্ডারের অনুরোধ”: কাস্টমার অর্ডার শুরু করে থেমে গেছে।
ধাপ 2: চ্যাট খুলুন
নামে চাপলে পুরো কথা দেখায়, উপরে ফোন, ঠিকানা, অর্ডারের সংখ্যা আর ডেলিভারির রেকর্ড। “আপনাকে লাগবে” হলে কারণটাও লেখা থাকে।
ধাপ 3: উত্তর দিন
নিচের “উত্তর লিখুন...” ঘরে লিখে Enter বা তীর বোতাম চাপুন। উত্তর দিলে “আপনাকে লাগবে” চিহ্ন উঠে যায়, আর AI ওই চ্যাটে 30 মিনিট চুপ থাকে।
ধাপ 4: AI ভুল বললে
AI-র উত্তরের নিচে “ঠিক করুন” চাপুন। “দোকানের তথ্য” পাতায় প্রশ্নটা বসানো অবস্থায় খোলে, সঠিক উত্তর লিখে সেভ করুন। পরের বার AI ঠিক বলবে।
ধাপ 5: সময়ের নিয়ম
এটা Facebook-এর নিয়ম। Messenger আর Instagram-এ কাস্টমারের শেষ মেসেজের 24 ঘণ্টা পরেও আপনার নিজের উত্তর যায়, 7 দিন পর্যন্ত। 7 দিন পার হলে আর পাঠানো যায় না। WhatsApp-এ 24 ঘণ্টা পরেই বন্ধ।
ধাপ 6: খুঁজুন বা মুছুন
উপরের ঘরে নাম, ফোন বা শেষ মেসেজ দিয়ে খুঁজুন। চ্যাটের উপরে বিনের চিহ্নে “কথোপকথন মুছুন”: মেসেজ মুছে যায়, অর্ডার আর কাস্টমার থাকে, Facebook-এ কিছু বদলায় না।
মনে রাখবেন
- Facebook-এর নিজের Page inbox থেকে উত্তর দিলেও AI 30 মিনিট চুপ থাকে।
- দোকান-পাতার চ্যাট “WEB” চিহ্নে আসে।
- মডারেটরও Inbox খুলতে পারেন।
আটকে গেছেন?
গাইডে না পেলে সোজা WhatsApp-এ লিখুন, আমরা হাতে ধরে দেখিয়ে দেব।
WhatsApp-এ লিখুন