শেখার কেন্দ্র/সংযোগ
WhatsApp যুক্ত করুন
WhatsApp-এর মেসেজেও একই AI উত্তর দেবে আর অর্ডার নেবে, একই Inbox-এ।
ভিডিও শিগগিরই আসছে
ধাপ 1: নম্বর ঠিক করুন
এখন একটা নতুন নম্বর দিয়ে যুক্ত করতে হয়: যে নম্বরে আগে থেকে WhatsApp চালু নেই। ওই নম্বর শুধু Axiora Sell থেকে চলবে। আপনার এখনকার WhatsApp Business নম্বর যুক্ত করার ব্যবস্থা শিগগিরই আসছে।
ধাপ 2: সংযোগ পাতায় WhatsApp খুলুন
সংযোগ পাতায় WhatsApp কার্ডে “দেখুন ও বদলান” চেপে “WhatsApp যুক্ত করুন” চাপুন। Facebook-এর একটা উইন্ডো খুলবে, সেখানকার ধাপগুলো শেষ করুন। উইন্ডো না খুললে একটু পরে আবার চেষ্টা করুন।
ধাপ 3: খরচ কীভাবে
প্রতি মাসে প্রথম ১,০০০টা উত্তর ফ্রি। তার বেশি হলে Meta নিজে আপনার WhatsApp অ্যাকাউন্টের কার্ড থেকে নেয়। আমরা মাঝে কিছু রাখি না।
ধাপ 4: যাচাই করুন
যুক্ত হলে কার্ডে নম্বর দেখাবে। অন্য ফোন থেকে ওই নম্বরে একটা মেসেজ পাঠিয়ে Inbox-এ দেখুন।
মনে রাখবেন
- ওয়েবসাইটের অর্ডারে কাস্টমারকে WhatsApp-এ কনফার্ম করার সুবিধাও আছে। সেটা কাস্টমার চেকআউটে নিজে “WhatsApp” বাছলে তবেই যায়, এটা Meta-র নিয়ম।
- Meta-র নিয়মে ২৪ ঘণ্টা পরে আমরা নিজে থেকে মেসেজ পাঠাতে পারি না। কাস্টমার আবার লিখলে চালানো যায়।
আটকে গেছেন?
গাইডে না পেলে সোজা WhatsApp-এ লিখুন, আমরা হাতে ধরে দেখিয়ে দেব।
WhatsApp-এ লিখুন