শেখার কেন্দ্র/বিক্রি বাড়ানো
কুপন বানানো
ছাড়, টাকা ছাড় বা ফ্রি ডেলিভারির কোড। হিসাব কোড করে, AI অনুমান করে না।
ভিডিও শিগগিরই আসছে
ধাপ 1: নতুন কুপন
মেনু থেকে “কুপন” খুলে “নতুন কুপন” চাপুন।
ধাপ 2: কোড আর ছাড়
কী দেবেন ঠিক করুন।
- “কোড”: 3 থেকে 20 অক্ষর, ইংরেজি অক্ষর আর সংখ্যা, যেমন EID10।
- “কী দেবেন”: “% ছাড়”, “টাকা ছাড়” বা “ফ্রি ডেলিভারি”।
- শতাংশ হলে 1 থেকে 90, চাইলে “সর্বোচ্চ ছাড় (৳)”।
- “কমপক্ষে কত টাকার পণ্য নিলে (৳)”।
ধাপ 3: সময় আর সীমা
“শুরু” আর “শেষ” তারিখ দিন, ফাঁকা রাখলে এখন থেকে আপনি বন্ধ না করা পর্যন্ত চলে। “মোট কতবার” ফাঁকা রাখলে সীমা নেই। “কোন পণ্যে”: “সব পণ্যে” বা “শুধু বাছাই করা পণ্যে”।
ধাপ 4: তিনটা টিক
“এক নম্বরে একবার” (আগে থেকেই টিক দেওয়া), “শুধু প্রথম অর্ডারে”, আর “AI কাস্টমারকে এই কোডের কথা বলতে পারবে”। শেষটায় টিক না দিলে AI নিজে থেকে কোডের কথা তোলে না, কাস্টমার লিখলে তবে ধরে।
ধাপ 5: সেভ আর চালু-বন্ধ
“সেভ করুন”। তালিকায় প্রতিটা কুপনের সুইচ দিয়ে “চালু করুন” বা “বন্ধ করুন”।
মনে রাখবেন
- এক অর্ডারে একটাই কোড চলে, আর ছাড় শুধু পণ্যের দামে, ডেলিভারি চার্জে নয় (ফ্রি ডেলিভারির কুপন ছাড়া)।
- কোডে সংখ্যা রাখুন (EID10)। শুধু অক্ষরের কোড বড় হাতে লিখলে বা “কোড” শব্দের পাশে লিখলে তবে ধরা পড়ে।
- একবার ব্যবহার হওয়া কুপন মোছা যায় না, শুধু বন্ধ করা যায়।
আটকে গেছেন?
গাইডে না পেলে সোজা WhatsApp-এ লিখুন, আমরা হাতে ধরে দেখিয়ে দেব।
WhatsApp-এ লিখুন